বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫

Anda cuidada = সে সতর্কতার সাথে হাঁটে

Adjective কাকে বলে?
আপনারা ইতোমধ্যে জানেন, কোন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যার মধ্যে থাকে তাকে Adjective বলে। যেমন, kindness বা দয়া পাওয়া যায় দয়ালু ব্যক্তির মধ্যে। তাই, দয়াল্য বা kind হল, Adjcetive। 
Adverb কাকে বলে?
সাধারণত 'কিভাবে' দ্বারা প্রশ্ন করলে আমরা Adverb পাব। যেমন সে আস্তে আস্তে হাঁটছে। He walks slowly। এখানে আস্তে আস্তে এবং slowly হচ্ছে Adverb। ইংরেজিতে বেশিরভাগ ক্ষেত্রে Adjective (বিশেষণ) এর শেষে '-ly' যুক্ত করে Adverb করা হয়। যেমন Slow থেকে Slowly।
স্প্যানিশ ভাষায় Adjective থেকে Adverb:
Adjective এর শেষে '-mente' যোগ করলে স্প্যানিশ শব্দটি Adverb হয়ে যাবে।
নোটঃ Adjective এর শেষ অক্ষর '-o' সরাসরি উপরের নিয়ম, আর '-a' থাকলে তাকেও '-o' বানিয়ে এরপর '-mente' যুক্ত করতে হবে।
টেবিলঃ
Adjective
বাংলা অর্থ
Adverb
feliz
সুখি
felizmente
fácil
সহজ
fácilmente
alegre
আনন্দিত
alegremente
nuevo
নতুন
nuevamente
rápido
দ্রুত
rápidamente
lento
ধীর
profesional
পেশাদার
profesionalmente
suave
কোমল
suevamente
reciente
সাম্প্রতিক
recientemente (সম্প্রতি)
cuidadoso
সতর্ক, যত্নবান
cuidadosamente or con cuidado
perfecto
নিখুঁত
perfectamente or con perfección
cariñoso
প্রেমময়
cariñosamente or con cariño

নোট-১ঃ  নিশ্চয়ি খেয়াল করেছেন, শেষের দিকে কিছু শব্দের ক্ষেত্রে আরেকটি বিকল্প দেওয়া আছে। আসলে, এটা ঐচ্ছিক কিন্তু ঝামেলা। শাব্দিকভাবে con অর্থ সাথে। তাই con cuidado অর্থ হয় যত্নের সাথে। এটা অর্থগতভাবে ঠিক আছে। কিন্তু করা জরুরী নয়।

নোট-২ঃ যখন একই বাক্যে একাধিক Adverb থাকবে, তখন -mente শুধু সর্বশেষ Adverb এর সাথে যোগ করতে হবে।

কিছু বাক্যঃ
১.    Habla lenta y claramente.
সে আস্তে ও স্পষ্টভাবে বলে।
২.     Anda cuidada, dolorosa y pacientemente.
সে সতর্কতার সাথে, কষ্ট করে, ধৈর্য ধরে হাঁটে।

সূত্রঃ
[১] অ্যাবাউট ডট কম 
[২] রকেট ল্যাঙ্গুয়েজ
[৩] Adverb এর একটি ভালো তালিকা: linguanaut.com
[৪] স্পিক সেভেন
[৫] স্টাডি স্প্যানিশ


Category: articles
Los musulmanes adoran alá = মুসলমানরা আল্লহর ইবাদত করে
চলুন, এবারে সপ্তাহেড় দিনগুলো জেনে নিই।
টেবিলঃ স্প্যানিশ ভাষায় সপ্তাহের সাত দিন
স্প্যানিশ বার
উচ্চারণ
বাংলা
sábado
সাবাদো
শনিবার
domingo
দোমিঙ্গো
রোববার
lunes
লুনেস
সোমবার
martes
মারতেস
মঙ্গলবার
miércoles
মিয়েরকোলেস
বুধবার
jueves
হুয়েবেস
বৃহস্পতিবার
viernes
বিয়েরনেস
শুক্রবার

নোট-১ঃ স্প্যানিশ ভাষায় ইংরেজির মত বারের নামগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় না।
নোট-২ঃ স্প্যানিশ ভাষায় সপ্তাহের বারগুলো সন পুংলিঙ্গ (Masculine)। অতএব, এদের আগে el আর্টিকেলটি বসবে। যেমন, el lunes।
নোট-৩ঃ 'আমি শনিবারে কাজ করি না' বাক্যের 'শনিবার' শব্দের এ-কারের জন্যে স্প্যানিশে কিছু যোগ করতে হবে না। কিন্তু আমরা ইংরেজিতে 'on' যোগ করি। যেমন, I work on mondays। কিন্তু স্প্যানিশে হবে No trabajo el lunes.।
আরো উদাহরণঃ
Hay una fiesta el miércoles.
বুধবারে একটি পারটি হবার কথা আছে।
Hay muchas fiestas los viernes.
শুক্রবারে অনেক পার্টি হয়।
নোট-৪ঃ স্প্যানিশ বারগুলোর বহুবচনের জন্যে শুধু তার আগের আর্টিকেল পরিবর্তন করতে হয়।
যেমন,
স্প্যানিশ বার
বহুবচন
el sábado
los sábado
el domingo
los domingo
el lunes
los lunes
el martes
los martes
el miércoles
los miércoles
el jueves
los jueves
el viernes
los viernes

আরো কিছু উদাহরণঃ
¿Qué día es hoy?
আজ কোন দিন (আজ কী বার?)
Hoy es lunes.
আজ সোমবার।
Mañana es martes.
আগামীকাল মঙ্গলবার
সূত্রঃ স্টাডি স্প্যানিশ
Category: articles
Hay muchos libros en la biblioteca.(
লাইব্রেরিতে অনেকগুলো বই আছে।)
বাংলায় আমরা অনেক সময় বলি, এই শহরে ১০ টি কলেজ আছে, এই ক্লাসে ২০ জন স্টুডেন্ট আছে ইত্যাদি। এই ধরণের বাক্যকে ইংরেজি করতে আমরা There is/are ব্যবহার করি। আর স্প্যানিশ ভাষায় এ কাজে ব্যবহৃত হয় Hay ক্রিয়াটি।
টেবিলঃ স্প্যানিশ hay এর ব্যবহার। 
স্প্যানিশ
উচ্চারণ
বাংলা
Hay muchos libros en la biblioteca.
আয় মুচোস লিব্রোস এন লা বিবলিওতেকা
লাইব্রেরিতে অনেকগুলো বই আছে।
Hay un libro encima de la mesa.
আয় উন লিব্রো এনচিমা দে লা মেসা
টেবিলের ওপর একটি বই আছে।
Hay dos baños en mi casa.
আয় দোস বানিওস এন মি কাসা
আমার বাড়িতে দু’টো গোসলখানা আছে।
Hay cuatro océanos en el mundo.
আয় কোয়াত্রো অসেয়ানোস এল মুন্দো
পৃথিবীতে চারটি মহাসাগর আছে।
Hay un libro y una pluma en la mesa.
আয় উন লিব্রো ই উনা প্লুমা এন লা মেসা
টেবিলের ওপর একটি বই ও একটি কলম আছে।

প্রশ্নবোধক বাক্যেঃ
এক্ষেত্রে অর্থ দাঁড়াবে, 'আছে কি?'। 
স্প্যানিশ
বাংলা
¿Hay un hotel en el centro?
শহরে কি একটি হোটেল আছে?
¿Hay algunos libros por aquí?
আশেপাশে কি কোন বই আছে?
¿Hay muchos estudiantes en la clase?
ক্লাসে কি অনেক ছাত্র-ছাত্রী আছে?
¿Hay cuatro sillas en el cuarto?
রুমে কি চারটি চেয়ার আছে?
Sí. Sí hay.
হ্যাঁ, আছে।
No. No hay.
না, নেই।
¿Hay una chica o dos?
মেয়ে দুটি নাকি একটি?

নোটঃ
১.  স্প্যানিশ ভাষায় বাক্যকে প্রশ্নবোধক করার জন্যে আলাদা কোন শব্দ যোগ করতে হয় না। কিন্তু বাংলা 'কি' যোগ করতে হয়  এবং ইংরেজিতে Auxiliary Verb আগে নিয়ে আসতে হয়।
২. স্প্যানিশ প্রশ্নবোধক বক্যের আগে ও পরে দুটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়।
৩. Si অর্থ 'হ্যাঁ' এবং No অর্থ  'না'।
http://studyspanish.com/lessons/hay.htm
Category: articles
স্প্যানিশ ভাষায় Gender এর রূপান্তর পড়ে না থাকলে আগে পড়ে আসুন।
el planeta (গ্রহ)
নিয়ম-১ঃ যেসব স্প্যানিশ নাউন ব্যাঞ্জণবর্ণ দিয়ে শেষ হবে, সাধারণত,  তাদের শেষে -a যুক্ত করলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। যেমন,
    el profesor (শিক্ষক, অধ্যাপক)
    la profesora

    el doctor (ডাক্তার)
    la doctora

    el señor (সেনিয়র = জনাব)
    la señora
নিয়ম-২ঃ কিছু Noun এর ক্ষেত্রে পুরুষ ও স্ত্রীলিঙ্গের জন্যে একই শব্দ ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে যথাক্রমে el ও la বসিয়ে লিঙ্গ আলাদা করা হয়। যেমন,
    el estudiante (ছাত্র)
    la estudiante (ছাত্রী)

    el pianista
    la pianista

    el artista
    la artista
নিয়ম-৩ঃ যেসব শব্দের শেষে -sión, -ción, -dad, -tad, -tud, -umbre থাকবে, এরা স্ত্রীলিঙ্গ। যেমন,
la televisión
la decisión
la conversación
la habitación
la ciudad
la universidad
la dificultad
la libertad
la actitud
la gratitud
la certidumbre
la muchedumbre

কিন্তু সাবধান!
নিয়ম-৪ঃ শেষে -a থাকলেও অনেক সময় পুরুষবাচক হতে পারে। ঘাবড়ানোর দরকার নেই। এদের সংখ্যা অল্প। 
el problema
el telegrama
el programa
el mapa
el sistema
el poema
el día
el tema
el clima
el idioma
el sofá
el planeta
 তবে, আরেকটি আশার আলো আছে।
নিয়ম-৫ঃ  -ma দিয়ে শেষ হওয়া অনেক শব্দই পুরুষবাচক। যেমন, উপরের ৮টি শব্দই -ma দিয়ে শেষ হয়েছে এবং তারা পুরুষবাচক।
el telegrama
el programa
el problema
el sistema
el poema
el idioma
el clima
el tema
তবে,  -ma দিয়ে শেষ হলেও স্ত্রীলিঙ্গ হতে পারে। যেমন, la cama and la pluma।
নিয়ম-৬ঃ
মাত্র চারটি Noun আছে যারা -a দিয়ে শেষ হয়েও পুংলিঙ্গ। কষ্ট করে মনে রাখতে হবে। মাত্র চারটি। বেশি কি কঠিন?
el día
el mapa
el planeta
el sofá
নিয়ম-৭ঃ
কয়েকটি নাউন -o দিয়ে শেষ হয়ে স্ত্রীলিঙ্গ। যেমন la mano, la radio।

এই পাঠ ও আগের পাঠে যা শিখলাম তা একটু সামারি করে ফেলি, কেমন?
*  -o দিয়ে শেষ হওয়া অধিকাংশ নাউন পুংলিঙ্গ। 
* -a দিয়ে শেষ হওয়া অধিকাংশ নাউন স্ত্রীলিঙ্গ। 
* -sión, -ción, -dad, -tad, -tud, -umbre দিয়ে শেষ হলে স্ত্রীলিঙ্গ। 
সূত্রঃ  
[1] Study Spanish   
[২] e-spanyol.hu
Category: articles

শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫

el jardín (বাগান)
 স্প্যানিশ ভাষায় যে কোন বিশেষ্য (Noun) হয় পুরুষবাচক (Masculine) , নয়ত স্ত্রীবাচক (Feminine) । ব্যতিক্রম আছে সামান্য। নিচে একটি ছোট্ট টেবিল দেওয়া হল। শুব্দের আগে el, la বসেছে কেন, জানতে হলে পড়ুন স্প্যানিশ ভাষায় নির্দিষ্ট আর্টিকেল।

পুংলিঙ্গ অর্থ স্ত্রীলিঙ্গ অর্থ
el chico বালক la chica বালিকা
el jardín বাগান la universidad বিশ্ববিদ্যালয়
el libro বই la revista ম্যাগাজিন
fear ভয় la libertad মুক্তি, স্বাধীনতা

প্রাণীর ক্ষেত্রে স্ত্রী, পুরুষ থাকা স্বাভাবিক মনে হলেও জড় বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা অদ্ভুত লাগে, তাই না। কিন্তু স্প্যানিশ ভাষায় এটাই সত্যি। যেমন বিশ্ববিদ্যালয় হল একটি নারীবাচক শব্দ।
বাংলা অথবা ইংরেজিতে কিন্তু সব শব্দের জন্যে স্ত্রী, পুরুষ আলাদা শব্দ নেই। অল্পম কিছু আছে। যেমন ছাত্র, ছাত্রী; পাত্র, পাত্রী ইত্যাদি। তবে, আরবীতে এ রকম আছে।
চেনার উপায়ঃ তাহলে, কিভাবে চিনবেন কোন স্প্যানিশ শব্দটি পুরুষ আর কোনটি স্ত্রীলিঙ্গ?
সাধারণত, পুরুষবাচক শব্দের শেষে -o এবং স্ত্রীবাচক শব্দের শেষে -a থাকে।  অতএব আর্টিকেলও বসবে সেইভাবে। অর্থ্যাৎ, পুং ও স্ত্রী শব্দের আগে যথাক্রমে el ও la বসবে। যেমন, নিচের শব্দগুলো দেখুন।
el gato = বিড়াল
la gata = বিড়ালী
el perro = কুকুর
la perra = কুকুরী
el chico = বালক
la chica = বালিকা
el abuelo = দাদা / নানা
la abuela = দাদী/নানী

নোটঃ সাবধান! বস্তুর প্রকৃতি দেখে কখনও লিঙ্গ নির্ধারণের চেষ্টা করবেন না যেন। যেমন, অনুমান করে দেখুন নিচের শব্দগুলো কোন লিঙ্গের হতে পারে।
বই , বাড়ি, টাকা, জানালা
তাই, সাবধান থাকার উপায় হল, নতুন কোন Noun শেখার সময় এর নির্দিষ্ট আর্টিকেল el বা la জেনে নেওয়া।
স্প্যানিশ ভাষায় জেন্ডার চিনতে ও সঠিকভাবে ইউজ করতে পড়ুন এই পোস্ট। 
সূত্রঃ study spanish
Category: articles
Algunos meses tienen 30 días (কোন কোন মাস হয় ৩০ দিনের)
স্প্যানিশ ভাষায় বার মাসের নাম। স্প্যানিশ ভাষায় সৌর বছরের বার মাসের সাথে ইংরেজি নামের মিল থাকায় ইংরেজি নাম সহ দেওয়া হল যাতে সহজে আয়ত্ব করা যায়।
টেবিলঃ স্প্যানিশ বার মাস
স্প্যানিশ ভাষায় মাস উচ্চারণ ইংরেজি বাংলা
enero এনেরো January জানুয়ারি
febrero ফেব্রেরো February ফেব্রুয়ারি
marzo মারথো March মার্চ
abril আব্রিল April এপ্রিল
mayo মায়ো May মে
junio হুনিও June জুন
julio হুলিও July জুলাই
agosto আগস্তো August আগস্ট
septiembre, setiembre সেপ্তিয়েমব্রে Septembre সেপ্টেম্বর
octubre অক্তুব্রে Octobre অক্টোবর
noviembre নভিয়েমব্রে Novembre নভেম্বর
diciembre দিসিয়েমব্রে Decembre ডিসেম্বর

স্প্যানিশ ভাষায় মাসের নামগুলোকে পুরুষবাচক শব্দ ধরা হয়। তাই স্প্যানিশ মাসের আগে সব সময় নির্দিষ্ট আর্টিকেল হিসেবে en বসে। যেমন, el enero, el febrero ইত্যাদি। তবে, el সাধারণত শুধু নির্দিষ্ট তারিখ বলতে গেলেই সাধারণত যুক্ত করতে হয়।
উদাহরণঃ 
Abril es el cuarto mes del año = এপ্রিল বছরের ৪র্থ মাস
Se celebra el 24 de octubre como Día de las Naciones Unidas = ২৪ অক্টোবর জাতিসঙ্ঘ দিবস হিসেবে পালিত হয়। 
স্প্যানিশ ভাষায় তারিখ লেখার ফরম্যাটঃ
সাধারণত, el 1 de enero de 2000 বা ১ জানুয়ারি, ২০০০।
নোটঃ ১. স্প্যানিশ ভাষায় মাসের নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় না।
২. স্প্যানিশ ভাষায় মাসকে বলে mes আর দিনকে dia।
Category: articles

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০১৫

স্প্যানিশ ভাষায় সাতকে বলে siete
অঙ্কবাচক সংখ্যা বা Cardinal Number হল ১, ২, ৩ ...ইত্যাদি।
উদাহরণ ও কিছু গুরুত্বপূর্ণ নোট নিচে দেখুন। 
টেবিলঃ স্প্যানিশ সংখ্যা

স্প্যানিশ সংখ্যা
বাংলা অর্থ
স্প্যানিশ সংখ্যা
বাংলা অর্থ
uno
১
cuarenta
৪০
dos
২
cuarenta y uno
৪১
tres
৩
cuarenta y dos
৪২
cuatro
৪
cincuenta
৫০
cinco
৫
sesenta
৬০
seis
৬
setenta
৭০
siete
৭
ochenta
৮০
ocho
৮
noventa
৯০
nueve
৯
ciento (cien)
১০০
diez
১০
ciento uno
১০১
once
১১
ciento dos
১০২
doce
১২
ciento tres
১০৩
trece
১৩
ciento diez
১১০
catorce
১৪
ciento noventa y nueve
১৯৯
quince
১৫
doscientos
২০০
dieciséis
১৬
doscientos uno
২০১
diecisiete
১৭
doscientos dos
২০২
dieciocho
১৮
doscientos tres
২০৩
diecinueve
১৯
doscientos cincuenta y uno
২৫১
veinte
২০
doscientos cincuenta y dos
২৫২
veintiuno
২১
trescientos
৩০০
veintidós
২২
cuatrocientos
৪০০
veintitrés
২৩
quinientos
৫০০
veinticuatro
২৪
seiscientos
৬০০
veinticinco
২৫
setecientos
৭০০
veintiséis
২৬
ochocientos
৮০০
veintisiete
২৭
novecientos
৯০০
veintiocho
২৮
mil
১০০০
veintinueve
২৯
dos mil
২০০০
treinta
৩০
tres mil
৩০০০
treinta y uno
৩১
tres mil trescientos treinta y tres
৩৩৩৩
treinta y dos
৩২
un millón
১ মিলিয়ন/ ১০ লাখ
treinta y tres
৩৩
mil millones
১০০০ মিলিয়ন/ ১০০ কোটী/১ বিলিয়ন


নোটঃ ১. পুরুষবাচক শব্দের আগে uno রূপান্তরিত হয়ে হবে un আর স্ত্রীবাচক শব্দের আগে una।
উদাহরণঃ un lápiz = একটা পেন্সিল
 una pluma = একটা কলম 
cincuenta y un lápices = ৫১ টি পেন্সিল
নোটঃ ২. ঠিক ১০০ বলার সময় বলতে হবে cien। আর যখন বড় সংখ্যা আসবে, তখন বলতে হবে ciento আকারে। ব্যতিক্রম হল mil এর আগে আসলে।স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আবার doscientos  হয়ে যাবে doscientas ।
উদাহরণঃ
cien lápices = ১০০ টি পেন্সিল
ciento tres lápices = ১০৩ টি পেন্সিল
cien mil lápices  = ১ লাখ পেন্সিল (mil এর আগে আসায় cien বসেছে, ciento নয়)
doscientas casas = ২০০ টি বাড়ি  (স্ত্রীলিঙ্গ বিধায়)
নোট ৩. স্প্যানিশ সংখ্যা লিখতে হয় ইংরেজির মতই। যেমন, 1,2, 3..। কিন্তু সাবধান! দশমিক আসলেই বিপত্তি! 1, 204 সংখ্যাটিকে যদি আপনি এক হাজার দুইশো চার বলেন, তবে মারাত্মক ভুল। এটা হল এক দশমিক ২০৪। স্প্যানিশ ও বাংলায় কমা এবং দশমিকের ব্যবহার উল্টো। মনে রাখবেন। ফ্রেঞ্চ ভাষায়ও স্প্যানিশের মত। তবে, মেক্সিকো, মধ্য আমেরিকা ও পুয়ের্তো রিকোতে স্প্যানিশ ব্যবহৃত হলে কমা ও দশমিকের ব্যবহার ইংরেজি/বাংলার মতই। 
Category: articles

সরাসরি ফেইসবুকে